২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়া-৭ আসনে সমন্বয়ক হলেন বিএনপি নেতা লালু

spot_img

বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে মনোনয়ন দিয়েছে দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে এ সমন্বয়কারী কমিটি গঠিত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

গত ৫ নভেম্বর রাত ৮টায় গুলশান কার্যালয়ে স্কাইপির মাধ্যমে অনুষ্ঠিত এক সভায় তারেক রহমান কমিটির অনুমোদন দেন। এ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর সকাল ১১টায় বগুড়ার বাগবাড়ীস্থ দেশমাতা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা ডেকেছে বিএনপি। সভায় উপস্থিত থাকার জন্য গাবতলী ও শাজাহানপুর থানাসহ জেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের ১১ জন নেতার নামে নোটিশ জারি করা হয়েছে।

কমিটির শীর্ষ সদস্যদের মধ্যে রয়েছেন—গাবতলী থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল বাশার এবং সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান অটল।

দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন, অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব হিসেবে পরিচিত হেলালুজ্জামান তালুকদার লালুর দায়িত্ব গ্রহণে বগুড়া-৭ আসনের নির্বাচনী কার্যক্রমে গতি আসবে। মাঠপর্যায়ের সাংগঠনিক প্রস্তুতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।

দলীয় সূত্রের দাবি, উচ্চপর্যায়ের সিদ্ধান্তে গঠিত এ কমিটি আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির প্রস্তুতি আরও শক্তিশালী করবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ