৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত-৩, আহত-১০

spot_img

 

 

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৬ শতক জমিকে কেন্দ্র করে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার আলতাফ হোসেন ও এরশাদ আলীর বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫), বাচ্চা মিয়ার ছেলে আলতাফ হোসেন মারা যায়।

 

এ ঘটনায় আরও অন্ততঃ ১০জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নুর মোহাম্মদ ও তার বড় ভাই নুর আলমের অবস্থা আশংকাজনক।

 

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুইজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেয়ার পথে নিহত হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ