৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

spot_img

উত্তরের প্রবেশদ্বার বগুড়ায় গত কয়েক দিন থেকেই শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে বেশি বিপাকে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শনিবার জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এর এক দিন আগে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা ছিল। একদিনের ব্যবধানে সেই তাপমাত্রার রেকর্ড ভাঙলো আজ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া।

 

তিনি জানান, বগুড়ায় কয়েকদিন ধরেই শীতের প্রকোপ দেখা যাচ্ছে। শনিবার সকাল থেকেই জেলাজুড়ে ব্যাপক কুয়াশা এবং হিমেল বাতাস বইছে। সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১১ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এটিই এখন পর্যন্ত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আগামী কয়েকদিন শীতের এমন তীব্রতা অব্যাহত থাকতে পারে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ