৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় মা–মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

spot_img

বগুড়া  সোনাতলায় যুবলীগ নেতার স্ত্রী চায়না বেগম (৩৬) ও মেয়ে খাদিজা খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪ টার দিকে জোড়গাছা ইউনিয়নের  শিচারপাড়া গ্রামের যুবলীগ নেতা কামরুজ্জামানের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর যুবলীগ নেতা কামরুজ্জামান আত্মগোপন করেন।

শুক্রবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

পুলিশের দাবী সংসারে অভাব অনটনের কারনে মা- মেয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। অন্যদিকে চায়না বেগমের বাবা তারাজুল ইসলামের দাবী তার মেয়ে ও নাতনীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন জামাই। কামরুজ্জামান জোড়গাছা ইউনিয়নের

১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  নৈশ্য প্রহরী।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল তিনটার দিকে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ঘরের তীরের সাথে একই দড়িতে ঝুলে থাকা মা- মেয়ের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়,সাংসারিক অভাব অনটন ও ঋণগ্রস্থের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে স্বামী  কামরুজ্জামানের উপর অভিমান করে বাড়িতে কেউ না থাকার সুযোগে মা-মেয়ে  তাদের বসতবাড়ির শয়ন ঘরে বাঁশের তীরের সাথে লাইলনের দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে  ধারনা করা হচ্ছে।

সোনাতলা থানার ওসি জানান, মা- মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যু সঠিক কারন নিশ্চিত হওয়া যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ