৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে আসাতননেছা বালিকা বিদ্যালয়ে উদ্যোগে দোয়া মাহফিল

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আসাতননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬  জানুয়ারি) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিপুল রানা মোল্লার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক রেজাউল হাসান জিন্নাহ’র সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমর ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এ এইচ এম শফিকুত তারিক মাসুম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু এবং আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেমাজানী শমর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসান, আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, বিএনপি নেতা মো. মততাজুর রহমান মোল্লা, আব্দুল হামিদ, আ. রহমান আর্মি, আ. লতিফ চঞ্চল, আহসান হাবীব সাগর ও তারিকুল ইসলাম তোতাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এর আগে প্রধান অতিথি এনামুল হক শাহীন বিদ্যালয়ের সদ্য শুরু হওয়া একাডেমিক ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং এর সফল বাস্তবায়নের জন্য দোয়া করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ