
বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ মাগরিব চোপীনগর পূর্বপাড়া জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে চোপীনগর ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য বুলু মিয়া ও করিমসহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।




