২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

কোরআনের আলো ছড়াতে বাঁচতে চান হাফেজা রহিমা, প্রয়োজন ২ লাখ টাকা

spot_img

চার বছর ধরে শরীরে প্রায় ২০ কেজি ওজনের বিশাল টিউমার নিয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করছেন ২৩ বছর বয়সী কোনআনে হাফেজা মোছ: রহিমা খাতুন। দিন-রাত যন্ত্রণায় ছটফট করেন তিনি। রাতের আঁধারে তাঁর কান্না আর আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে পরিবেশ। তবুও বেঁচে থাকার স্বপ্ন দেখেন রহিমা। সুস্থ হয়ে আবার পবিত্র কোরআনের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে চান তিনি।

ধর্মীয় অনুশাসন ও পর্দার প্রতি গভীর শ্রদ্ধা থেকে নিজের মুখ কখনো পরপুরুষের সামনে প্রকাশ করেননি তিনি। এমনকি ২০২২ সাল থেকে ডান উরুতে টিউমার বড় হতে থাকলেও লজ্জা, সংকোচ ও আত্মসম্মানের কারণে কাউকে নিজের কষ্টের কথা জানাতে পারেননি। অর্থাভাবে চিকিৎসাও করাতে পারেননি। এভাবেই চারটি বছর নীরবে অসহনীয় যন্ত্রণা সহ্য করেছেন।

অবশেষে রহিমার অসহায়ত্ব তুলে ধরে গত ১৪ নভেম্বর ২০২৬ সময়ের কন্ঠস্বরে ‘তবে কি ৭০ হাজার টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে রহিমা?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর হৃদয়বান মানুষের কাছ থেকে তাঁর চিকিৎসার জন্য মোট ১৭ হাজার ২৫০ টাকা সহযোগিতা আসে। এতে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন রহিমা ও তাঁর পরিবার।

বেঁচে থাকার এক বুক আশা নিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) ঢাকার মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন রহিমা। সেখানে চিকিৎসকের পরামর্শে জানা গেছে, তাঁর চিকিৎসার জন্য দুই লাখ টাকার বেশি প্রয়োজন। কিন্তু অসচ্ছল পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

কান্নাজড়িত কণ্ঠে রহিমা বলেন, ‘আমি একজন পবিত্র কোরআনে হাফেজা। আমার স্বপ্ন ছিল সুস্থভাবে বেঁচে থেকে পবিত্র কোরআনের আলো মানুষের মাঝে ছড়িয়ে দেব। কখনো ভাবিনি নিজের শরীরের এমন অবস্থা হবে, আর বাঁচার জন্য মানুষের কাছে হাত পাততে হবে। পর্দার কারণে এত দিন নিজের কষ্ট কাউকে দেখাইনি, কাউকে বলিওনি। কিন্তু এখন যন্ত্রণায় আর পারছি না। রাতে ব্যথায় যখন ছটফট করি, তখন মনে হয়—এই বুঝি আমার জীবন শেষ হয়ে যাবে। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আবার সুস্থ হয়ে কোরআন পড়তে চাই, স্বাভাবিকভাবে হাঁটতে চাই। আপনারা আল্লাহর ওয়াস্তে, আমার চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসুন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দেবেন।’

মোছা: রহিমা খাতুন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের হাতিবান্ধা, ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতা নুরনবী মিয়া। অসহায় এই পরিবারের পক্ষ থেকে বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষের কাছে চিকিৎসার জন্য মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন। মানুষের একটু সহযোগিতাই পারে একজন তরুণী হাফেজার বেঁচে থাকার স্বপ্ন পূরণ করতে।

সহযোগিতা পাঠাতে রহিমার নিজস্ব: বিকাশ ও নগদ: 01314900658

শুধুমাত্র: ভিডিওকলে রহিমাকে দেখতে চাইলে- 01713200091 (হোয়াটসঅ্যাপ)

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ