১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

spot_img

ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার এক মাদক ব্যবসায়ীকে বগুড়ার শাজাহানপুর থেকে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে মো. ইউসুফের বাড়ির সামনে অভিযান চালিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৩৮০৫। গ্রেফতারকৃত ব্যক্তি বাসের E-1 সিটে টিকিটবিহীন যাত্রী হিসেবে বসে ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে নিষিদ্ধ ঘোষিত অবৈধ দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামির নাম মো. খাশিরুল ইসলাম (৫৩)। তিনি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বালিয়াডাঙ্গী ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং মৃত পেয়ার আলীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ