২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

৬১ কোটি টাকার দুর্নীতি ফাঁস– সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন ও স্ত্রী লিপির পরিবারের বিরুদ্ধে দুদকের ২ মামলা

spot_img

বগুড়ার সাবেক অতিরিক্ত ডিআইজি মোঃ হামিদুল আলম ও তার স্ত্রী শাহাজাদী আলম লিপি এবং তিন বোন আজিজা সুলতানা, আরেফা সালমা ও শিরিন শবনমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ জানুয়ারি) দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদকের তথ্যমতে, অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় ৬১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৫৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে।

প্রথম মামলায় হামিদুল আলম ও তার তিন বোনকে, দ্বিতীয় মামলায় তার স্ত্রী শাহাজাদী আলম লিপিকে প্রধান আসামি করা হয়েছে। দুদকের অনুসন্ধানে জানা গেছে, হামিদুল আলম প্রায় ৮ কোটি ৯৪ লাখ টাকার স্থাবর সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারের নামে ৬১ কোটি টাকার বেশি আয়বহির্ভূত সম্পদ গোপন করেছেন।

দ্বিতীয় মামলায় শাহাজাদী আলম লিপির বিরুদ্ধে ২৬ কোটি টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১৯ কোটি টাকার সম্পদ তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি স্বামীর সহায়তায় প্রায় ৪ কোটি টাকার সম্পদ হস্তান্তরের অভিযোগের মুখোমুখি।

দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল জানিয়েছেন, মামলার তদন্ত দুদকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সময় সরকারি চাকরিতে বহাল থাকা অবস্থায় সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম তার নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পরে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ