৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইমাম-মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে ঈদ উপহার বিতরণ

spot_img

 

 

 

রাব্বি ছৈয়াল

 

শরীয়তপুর প্রতিনিধি:

 

 

 

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষকদের সম্মানে ৪র্থ বারের মতো ঈদ উপহার বিতরণ ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টায় নড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো. শহীদুল ইসলাম বাবু রাড়ীর নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠানে নড়িয়া পৌরসভার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং মাদ্রাসা শিক্ষকেরা অংশগ্রহণ করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের তেলাওয়াত দক্ষতা প্রদর্শন করেন।

 

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়।

 

 

এছাড়া উপস্থিত ইমাম, মোয়াজ্জেম ও মাদ্রাসা শিক্ষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে দুইজনকে সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র ওমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়েছে।

 

 

অনুষ্ঠানের আয়োজক ও নড়িয়া পৌরসভার সাবেক মেয়র মো. শহীদুল ইসলাম বাবু রাড়ী বলেন, সমাজে ইমাম, মোয়াজ্জেম ও আলেম-ওলামারা দ্বীনের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মাননা ও উৎসাহিত করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়।

 

 

অনুষ্ঠান শেষে উপস্থিত আলেম-ওলামারা এ মহতী উদ্যোগের জন্য আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ