২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

মিরপুরে জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত,গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান

spot_img

মিরপুরে জামায়াতের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত,গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বা

সাবিক ওমর সবুজ

ঢাকা থেকে: মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। এতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) মিরপুর জোনের উদ্যোগে স্থানীয় একটি অডিটোরিয়ামে বাছাইকৃত কর্মীদের নিয়ে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি কর্মীদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

শিক্ষাশিবিরে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগরীর সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মোহাম্মদ ইয়াসিন আরাফাত।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় এবং মিরপুর দক্ষিণ থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন মিরপুর উত্তর থানা আমীর মনিরুল ইসলাম মৃধা, মিরপুর পশ্চিম থানা আমীর আব্দুল মুতাকাব্বির মুয়াজ, দারুসসালাম থানা আমীর আব্দুল মান্নান, শাহআলী থানা আমীর হাফিজুর রহমানসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দ।
দিনব্যাপী শিক্ষাশিবিরে বিভিন্ন দারস, আলোচনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ