১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়া এখন সিটি করপোরেশন, গেজেট প্রকাশ

spot_img

দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া। বৃহস্পতিবার এ–সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার বিভাগ।

গেজেটে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯–এর ধারা ৩–এর উপধারা (৩) অনুযায়ী বর্তমান বগুড়া পৌরসভা এবং আশপাশের সম্প্রসারিত এলাকাগুলো নিয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাস নির্ধারণ করা হয়েছে।

 

 

Advertisement

নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়েছে। এতে বর্তমান পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজা যুক্ত হয়েছে।

 

অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ফুলবাড়ী, নিশিন্দারা, কাটনারপাড়া, সুত্রাপুর, চকবৃন্দাবন, মালগ্রাম, ঠনঠনিয়া, গাড়ামাড়া, মালতীনগর, লতিফপুর, ফুলদিঘী ও বেতগাড়ী।

Advertisement

 

 

এর আগে সম্প্রসারিত এলাকা নিয়ে গণবিজ্ঞপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত নিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল সরকার। পরে স্থানীয়দের মতামত ও প্রশাসনিক প্রতিবেদন পর্যালোচনা করে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

দেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া দীর্ঘদিন ধরেই সিটি করপোরেশনের দাবিতে আলোচনায় ছিল। স্থানীয়দের আশা, নতুন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে নগর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও বাড়বে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ