২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়া ৩০ মণের ‘বুলেট’ বের করতে ভাঙ্গতে হবে দরজা

spot_img

বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রামে এবার কোরবানির হাটের আলোচনায় উঠে এসেছে ‘বুলেট’ নামের একটি বিশাল আকৃতির গরু। প্রায় ৩০ মণ ওজনের হলস্টেইন ফ্রিজিয়ান জাতের কালো-সাদা রঙের গরুটির দাম হাঁকা হয়েছে ২০ লাখ টাকা।

বিক্রির বিষয়ে খামারি মো. তারেক রহমান জানান, সন্তোষজনক দাম পেলেই তিনি গরুটি বিক্রি করবেন।

জানা গেছে, গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম গ্রামের খামারি তারেক রহমান কয়েক বছর প্রবাসে ছিলেন। দেশে ফিরে কৃষিকাজের পাশাপাশি গরু পালন শুরু করেন। প্রায় ৩৪ মাস আগে তার খামারের একটি গাভীর ঘরে জন্ম নেয় বাছুরটি। জন্মের সময় থেকেই আকার-আকৃতিতে আলাদা হওয়ায় শখ করে নাম রাখা হয় ‘বুলেট’। এখন সেটিই জেলার সবচেয়ে বড় গরু হিসেবে পরিচিতি পেয়েছে বলে দাবি খামারির।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ