১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় আজিজুল হক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

spot_img

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক কলহের জেরে ওমর ফারুক সৌরভ (২৪) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে। রোববার (৩১ মে) দিবাগত রাত দুইটার দিকে নন্দীগ্রাম কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক ওই এলাকার শামীম আহমেদের ছেলে। তিনি সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, রোববার দিবাগত রাতে নিজের ঘরের বাঁশের তীরের সাথে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দেন ওমর ফারুক। পরে গভীর রাতে তাঁর মা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা সালমির ইসলাম বলেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক অস্থিরতার কারণে ওমর ফারুক এই চরম পথ বেছে নিয়ে থাকতে পারেন।

নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজু কামাল বলেন, খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। মরদেহটি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ