২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

খোট্টাপাড়া ইউনিয়নে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

spot_img

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জোকা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় “বিবাহিত” ও “অবিবাহিত” নামে দুটি দল অংশগ্রহণ করে।

খেলা উপলক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য শুভকামনা জানিয়ে ফুটবল প্রদান করেন শাজাহানপুর উপজেলা যুব বিভাগের  সভাপতি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং সোনার দেশ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোখলেছুর রহমান মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন খোট্টাপাড়া ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মোঃ রবিউল আউয়ালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ