২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই সফর, ১৪৪৮ হিজরি

আবারও পদ্মায় ডুবে গেল যাত্রীবাহী বাস

spot_img

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে ‘এসবি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার সময় বাসে থাকা সব যাত্রী আগেই নেমে যাওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে। তবে বাসটির চালক ও হেলপারকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে ডুবে যাওয়া বাসটি উদ্ধারের কাজ চলছে।

দৌলতদিয়া ঘাট শাখার বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বাসটি পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। বাসে যাত্রী ওঠানামার কাজ চলছিল বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগেও গত ২৫ মার্চ একই দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে যায়, যেখানে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ