১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ফ্লাইওভার নিচে ময়লার স্তূপ,চরম দুর্ভোগে পথচারী

spot_img

মো. আব্দুল হান্নান:
‎
‎বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ক্যান্টনমেন্টের বি-ব্লক এলাকার ফ্লাইওভারের নিচে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে অঘোষিত ডাস্টবিন গড়ে তোলা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে যাতায়াতকারী হাজার হাজার পথচারী।
‎
‎ঢাকা-রংপুর মহাসড়কের এই স্থানটির একপাশে সেনানিবাস, পাবলিক স্কুল, ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল ও বাজার এবং অপরপাশে বিভিন্ন স্কুল ও হাসপাতাল অবস্থিত। প্রতিদিন সেনাবাহিনী, শিক্ষার্থী, রোগীসহ হাজার হাজার মানুষ এই ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করেন। ময়লার পচা দুর্গন্ধে পথচারীদের নাক চেপে যাতায়াত করতে হচ্ছে।
‎
স্থানীয়রা জানান, বর্তমান ময়লার স্তূপটি থেকে মাত্র ৫০ গজ দূরেই ক্যান্টনমেন্টের নির্দিষ্ট ডাস্টবিন থাকা সত্ত্বেও এক শ্রেণির মানুষ সচেতনতার অভাবে মহাসড়কের পাশেই ময়লা ফেলছেন।

‎জনগুরুত্বপূর্ণ এই স্থানে পরিবেশ দূষণ রোধ এবং জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ