৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

spot_img
  1.  বগুড়া শাজাহানপুর উপজেলায় গলায় ওড়না পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার(৩সেপ্টেম্বর) দুপুর একটার দিকে আমরুল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। অভাব অনটনের করনে আত্বহত্যা হয়ে থাকতে পারে বলে পুলিশ এবং স্থানীয়রা বলছেন। নিহত নারী ওই গ্রামের আজিজুল এর ছেলে কৃষক হিমেল(১৯) এর স্ত্রী ফাতেমা আক্তার(২৬)।

ফাতেমা গত ২মাস পূর্বে প্রেমের সূত্র ধরে পালিয়ে এসে হিমেলকে বিয়ে করে। ফাতেমা বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ গ্রামের মোস্তফা এর মেয়ে।

ওই গ্রামের বাসিন্দা এবং আমরুল ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজা সংবাদ বুলেটিনকে বলেন, দুপুর একটার দিকে হিমেল বাড়িতে এসে শয়ন ঘরের দড়জা বন্ধ পায়। এরপর প্রতিবেশিদের সহযোগিতায় দড়জা ভেঙে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচানো ফাতেমার ঝুলন্ত লাশ দেখতে পায়। সবার সামনেই হিমেল ওড়না কেটে দেহ নিচে নামায়।

পরিচয় গোপন রাখার শর্তে একজন প্রতিবেশি সংবাদ বুলেটিনকে বলেন, পালিয়ে বিয়ে করার আগে ফাতেমা হয়তো জানতনা হিমেলের পরিবার খুব দরিদ্র। অভাব অনটনের কারনে আত্বহত্যা হয়ে থাকতে পারে।

শাজাহানপুর থানার ইনস্পেক্টর(তদন্ত) আকরাম হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আত্বহত্যা বলেই মনে হয়েছে। অভাব অনটনের কারনে এমনটা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ