
বগুড়ার শাজাহানপুরে পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ফুলকোট সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে শাজাহানপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফুলকোট সরদারপাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে মো. সজীব আহম্মেদ (৩৫) এবং একই এলাকার বেলালুর রহমানের ছেলে মো. আসিফ সরকার (২৭)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, মাদক মামলায় বিজ্ঞ আদালতের জিআর নং-২৭৪/১৮-এর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বৃহস্পতিবার বিকেলে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




