২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পদোন্নতিতে এক সঙ্গে আদমদিঘী-শাজাহানপুর-কাহালুর এসিল্যান্ড প্রত্যাহার!

spot_img

পদোন্নতি জনিত কারণে বগুড়ার আদমদিঘী, শাজাহানপুর ও কাহালু উপজেলায় কর্মরত তিন সহকারী কমিশনার (ভূমি) এবং দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালন করা ৬৮ জন এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার। প্রত্যাহারের পর তাদের সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার আদমদিঘী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, শাজাহানপুর উপজেলার জান্নাতুল ফেরদৌস উর্মি এবং কাহালু উপজেলার রাজীব কুমার বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনপ্রশাসনে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত এসিল্যান্ডরা রয়েছেন।

প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের ন্যস্ত করা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে। তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ