২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আদমদীঘিতে নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দমদমা

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বড় আখিড়া মন্ডলপাড়া তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত নাইট শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বড় আখিড়া গ্রামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে বড় আখিড়া রিয়াদ একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দমদমা উদীয়মান যুব শক্তি ক্লাব।
খেলা শেষে পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য খন্দকার আবু তাহের দিপু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাবেক ইউপি সদস্য মারুফ উল হাসান খান শিপলু, সমাজসেবক রিয়াজুল আবেদিন হিটলার, মোস্তাফিজুর রহমান, হেলাল মাহমুদ, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবি, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, শাওন, মোফাজ্জল ও আসাদুল মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে বড় আখিড়া মন্ডলপাড়া তরুণ সমাজের এমন আয়োজন প্রশংসনীয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ