১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ৩ হাজার কৃষকের মুখে হাসি, বিনামূল্যে পেলেন বীজ-সার

spot_img

বগুড়ার শাজাহানপুরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রানী রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ ও মোসাদ্দেক হোসেন শাওন।

এ সময় উপস্থিত ছিলেন মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন ও আবু শাহিন সানি, সহসভাপতি আব্দুল হাকিম মন্ডল, বজলুর রহমান নিলু ও ইদ্রিস আলী, বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, রফিক, কাজী মতিন ও মোহসীন আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ, বিআরডিবি চেয়ারম্যান আবু বক্কর রিপন এবং শ্রমিকদল নেতা বাবলু মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষক-কৃষাণীরা।

উল্লেখ্য, চলতি রবি মৌসুমে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ এবং ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার দেওয়া হচ্ছে।

এদিকে, অনুষ্ঠানের পর সংসদ সদস্য মোরশেদ মিল্টন শাজাহানপুর উপজেলার ডেমাজানী শ.ম.র. উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) প্রতিযোগিতার বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ