১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরের ইউনিয়নে জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন শাখার উদ্যোগে সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা শামসুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের।

প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ আবু তাহের বলেন, “আমরা আল্লাহকে রাজি-খুশি করার জন্য দুনিয়াতে কাজ করি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সবাইকে যেকোনো পরীক্ষা দিতে প্রস্তুত থাকতে হবে। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আখেরাতকে ভুলে যাওয়া যাবে না।” তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য লোক তৈরি করছে। দেশের মানুষের সেবা করার জন্য চিকিৎসকসহ দক্ষ জনশক্তি গড়ে তুলছে। জামায়াতের নেতাকর্মীরা চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িত নয়।

তিনি আরও বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশকে সুখী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গণভোট বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। দেশে অন্যায়, অনাচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজি দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নূর মোহাম্মদ আবু তাহের বলেন, দেশের মানুষ ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যাশা করছে। ক্ষমতার পালাবদল হলেও ব্যবস্থার পরিবর্তন না হলে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই তিনি জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মতিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মোমিন, উপজেলা অফিস সম্পাদক অধ্যাপক গাজিউর রহমান, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক দেলোয়ার হোসেন দুদু, ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা আতিকুল ইসলাম এবং ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ