২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আল-আকসায় জুমা আদায় ৮০ হাজার মুসল্লির

spot_img

এসবি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর বিধি-নিষেধ উপেক্ষা করে প্যালেস্টাইনে পবিত্র মসজিদুল আকসায় রমজানের প্রথম জুমা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ই মার্চ) সেই জুমাতে অংশ নিয়েছেন ৮০ হাজারের বেশি মুসল্লি।

এর আগে বৃহস্পতিবার (১৪ই মার্চ) রাতে আল-আকসা মসজিদে তারাবিহ নামাজ পড়েন ৭০ হাজারের বেশি মুসল্লি। এ সময় অসংখ্য তরুণকে মসজিদে প্রবেশে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। সেই বাধা উপেক্ষায় করে তারা নামাজ পড়তে যান।

জর্দান সরকার নিয়ন্ত্রিত আল-আকসা মসজিদের তত্ত্বাবধানকারী ইসলামিক ওয়াকফ বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ই মার্চ) এশা ও তারাবিহ নামাজে ৭০ হাজার প্যালেস্টাইনি অংশ নিয়ে পবিত্র আল-আকসা মসজিদ ও সামনের প্রাঙ্গণে নামাজ পড়েন।

এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, রমজান মাসজুড়ে প্যালেস্টাইনের পশ্চিম তীরের অধিবাসীরা পূর্ব অনুমতি ছাড়া জেরুজালেমে প্রবেশ করতে পারবে না। তাছাড়া শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি নারীদের মসজিদে প্রবেশের অনুমোদন দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ