১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গাড়িকে ‘হেলিকপ্টার’ বানিয়ে বিয়ের শখ পূরণে দুই ভাই

spot_img

এসবি আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টারে করে বিয়ে করার স্বপ্ন দেখছেন দুই ভাই। কিন্তু অর্থের অভাবে সেটি আর পূরণ হচ্ছে না। এজন্য গাড়িকে হেলিকপ্টারে পরিণত করেছেন তারা। ভারতের উত্তরপ্রদেশের আম্বেদকরনগরে এ ঘটনা ঘটে।

আম্বেদকর নগরের ভিটি তহসিল এলাকার খেজুরি বাজারের বাসিন্দা ঈশ্বরদিন ও পরমেশ্বরদিন গাড়িকে হেলিকপ্টারে রূপান্তর করেন। জানা গেছে, দ্রুতই বিয়ে করতে চলেছেন তারা। পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। বিয়ের পর দুই ভাই হেলিকপ্টারের মতো গাড়িতে করে কনেদের বাড়ি আনতে চেয়েছিলেন। এ জন্য তারা তাদের পুরনো গাড়িটিকে হেলিকপ্টারে পরিবর্তন করেন। হেলিকপ্টার সদৃশ গাড়ি প্রস্তুত করার পরে, ঈশ্বরদিন আকবরপুরে এটির ছবি আকার জন্য নিয়ে এলে, হঠাৎ গাড়িটি নজরে আসে পুলিশের।

এ ঘটনার পর পুলিশ তাদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। ট্রাফিক সাব-ইন্সপেক্টর জয় বাহাদুর যাদব বলেন, এমন পরিবর্তন বেআইনি। এ জন্য প্রথমে পরিবহন দপ্তর থেকে অনুমতি নিতে হবে। এরপরই হেলিকপ্টার সদৃশ গাড়িটি আটক করেছে আকবরপুর কোতোয়ালি পুলিশ। বাজেয়াপ্ত করা গাড়িটি সিও সিটি অফিসের ক্যাম্পাসে রাখা হয়েছে। যেখানে দিনভর ছিল দর্শকদের ভিড়।

এ ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে এই উদ্ভাবনের প্রশংসা করেছেন এবং এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি নিরাপদ জায়গা দেয়ার জন্যও অনুরোধ করেছেন তারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ