৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রাতেই আসবে ভারতের পেঁয়াজ: বাণিজ্য প্রতিমন্ত্রী

spot_img

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রোববার রাতের মধ্যেই ভারত থেকে প্রথম চালানে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে। এরপর শিগগির এ পেঁয়াজ টিসিবির মাধ্যমে কেজি ৪০ টাকা দরে ঢাকা ও চট্টগ্রামে বিক্রি করা হবে। রোববার (৩১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স’ সভা শেষে তিনি এ কথা বলেন।

আহসানুল ইসলাম টিটু বলেন, চিনি পর্যাপ্ত আছে তাই আপাতত আনার প্রয়োজন নেই। পয়েলা বৈশাখ থেকে আর মোটা, সরু বা মিনিকেট নামে চাল বিক্রি করা যাবে না। এছাড়া বস্তায় চালের জাত ও উৎপাদন খরচ কত তা মিলগেটে থেকেই চালের বস্তায় লিখা থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রী হিসেবে আমি সন্তুষ্ট বাজরে পণ্যের সরবরাহ ও দামে। রোজার শুরুতে পণ্যের যে দাম ছিল এখন আর তা নেই। সব পণ্যের দাম কমে এসেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ