২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদকে সামনে রেখে কোস্টগার্ডের নিরাপত্তা টহল শুরু

spot_img

মোংলা সংবাদদাতা: বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা জোরদারের লক্ষ্যে লঞ্চ,খেয়া,ফেরি ঘাট সমূহে নিরাপত্তা টহল প্রদান শুরু করেছে।

আজ সোমবার ০৮ এপ্রিল ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক খুলনা জেলার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাট জেলার মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া, ফেরি ঘাট সমূহে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তার লক্ষ্যে টহল প্রদান, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট-নৌযান সমূহে তল্লাসী এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রাম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ডের এ কার্যক্রম ২৪ ঘন্টা অব্যাহত আছে এবং ঈদ উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ