২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সিরাজগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের উদ্যেগে আয়োজিত এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উল্লাপাড়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উল্লাপাড়ার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিমুজ্জামান অলক প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ বছর খরিপ-১, মৌসুমে উফশি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১০ কেজি বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ