
মজিবর রহমান গাইবান্ধাঃ
গাইবান্ধায় গরীব, অসহায়, দুস্থ মানুষের সাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে পৌরসভার আয়োজনে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪ হাজার ৬শ পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়াও পৌরমেয়রের ব্যাক্তিগত উদ্যোগে সাড়ে ৫ হাজার পরিবারের মাঝে সেমাই, চিনি, পোলাওয়ের চাল, ডাল, তেল, দুধসহ নানা সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র মতলুবর রহমান, প্যানেল মেয়র রিজু, কাউন্সিলর হাসানুজ্জামান হাসুসহ অন্যরা।
পৌরমেয়র মতলুবর রহমান বলেন,মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উতসব ঈদ উল ফিতর। পবিত্র এই দিনে কোনো মানুষকে যাতে না খেয়ে উদযাপন করতে হয় সেই কারণেই আমাদের এই উদ্যোগ।




