২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলা বর্ষবরণ উপলক্ষে ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা

spot_img

পহেলা বৈশাখ রবিবার সকাল সারে ১০ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ষবরণ উপলক্ষে উপজেলা চত্বরে বৈশাখী মেলা আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন আর রশীদ প্রমুখ।

এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা ফুলবাড়ী সদরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে জমায়েত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলার বিনোদন বাড়াতে দুর দুরান্ত থেকে এসেছে হরেকরকম পণ্যের দোকান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ