২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলছড়িতে বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা

spot_img

মজিবর রহমান গাইবান্ধাঃ

“নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়ীগতা ভুলে সম্প্রীতির হাত ধরি ” স্লোগান ধারন করে গাইবান্ধার ফুলছড়িতে বাংলা নববর্ষ ১৪৩১বঙ্গাব্দ উপলক্ষে সকল সম্প্রদায়ের অংশ গ্রহনে মঙ্গল শোভাযাত্রা মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।

রবিবার(১৪ এপ্রিল) সকালে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ ১লা বৈশাখ উপলক্ষে এক বর্ণাঢ্য সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন, মাহমুদ হাসান রিপন সংসদ সদস্য ৩৩-গাইবান্ধা -০৫। এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল ,ফুলছড়ি থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রাজিবুজামান বসনিয়া , উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক , সাধারণ সম্পাদক শাহ আলম যাদুসহ বিভিন্ন সরকারী-বেসরকারী কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী সহ সর্বস্থরের জাতিগোষ্ঠীর মানুষ নিজস্ব সাংস্কৃতির পোষাকে অংশগ্রহণ করে।

ভিন্ন ভিন্ন সাঁজে হাতে ব্যানার, ফেষ্টুন, প্লে­কার্ড নিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়াইল স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়। পরে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে ৩৩ গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, ফুলছড়ি-সাঘাটায় যেকোনো ধরনের উৎসব মানেই হলো সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধন। শান্তি ও সম্প্রীতির এ বন্ধন অটুট রাখতে ফুলছড়ি-সাঘাটার সকল সম্প্রদায় বদ্ধপরিকর। আগামীতেও আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ করে সম্প্রীতির ফুলছড়ি-সাঘাটা গড়তে একযোগে কাজ করে যাবো সেই প্রত্যাশা সকলের কাছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ