৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রেললাইনে ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

spot_img

 

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনে মোবাইল ফোনে কথা বলার সময় ইয়াদুল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উল্লাপাড়া আদর্শগ্রামের আব্দুল লতিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর ইয়াদুল হোসেন ফোনে কথা বলছিল, এসময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন চলে আসে। আশেপাশের লোকজন যুবকটিকে ডাকাডাকি করলেও শুনতে পাননি, সে ফোনে কথা বলার মগ্নে ছিলেন। মুহূর্তেই ট্রেনের সাথে ধাক্কা লেগে যুবকটির দেহ দুভাগ হয়ে যায়।

উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, নিহত যুবক তার স্ত্রীর সাথে অভিমান করে সকালে বাড়ি থেকে বের হয়েছিল। পরে ঘাটিনা রেলওয়ে সেতুর উপর ফোনে কথা বলছিলেন, এসময় ট্রেন এসে তাকে ধাক্কা দেয় ঘটনাস্থলে সে মারা যায়। লাশ রেলওয়ে পুলিশ তাদের আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ