২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মহিলা এমপি রেজিয়ার মতবিনিময়

spot_img

 

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির সাথে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকেলে পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসন-৩০১ এর সংসদ সদস্য রেজিয়া ইসলাম।

এর আগে নবাগত সংসদ সদস্যকে অত্র উপজেলায় প্রথম পদার্পন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান আটোয়ারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

উপজেলার সার্বিক প্রেক্ষাপট উপস্থাপন করে প্রধান অতিথি মহোদয়কে অবহিত করে বক্তব্য রাখেন উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও মোহাম্মদ শাহ্, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক এ রায়হান চৌধুরী রকি প্রমুখ।

মতবিনিময় শেষে সাংসদ সম্প্রতি উপজেলায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন। #

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ