২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় আবাসিক হোটেল ৮ নারীসহ আটক ১৭

spot_img

বগুড়া শহরে অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত।

তিন মাথায় অবস্থিত আলোচিত সমালোচিত এই হোটেলটিতে একাধিকবার পুলিশের অভিযান পরিচালিত হওয়ার পরেও তাদের অপকর্ম অবৈধ কাজ থেমে থাকে না প্রতিবারই
আটক হলেও বিভিন্ন আইনের ফাঁকে ছাড়া পেয়ে যান তারা।
তেমনি এক ঘটনা মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশে

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান অলিউল্লাহর তত্ত্বাবধানে এসআই মোশারফ হোসেনের সঙ্গীও ফোর্স নিয়ে বগুড়া শহরের তিনমাথার রেলগেট এলাকায় অবকাশ হোটেলে অভিযান চালিয়ে নয় জন ছেলে আটজন মেয়েকে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তাদের কোর্টে প্রেরণ করিলে কোট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন এর তীব্র বিরোধিতায় বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহার আদালত সবুজ মন্ডল, মোর্তজা, আমিন শেখ ,শ্রীদেব সরকার, আব্দুর রহিম,
আব্দুর রাজ্জাক রনি, শ্রী রতন চন্দ্র, আলামিন, লাইফ সরকার কে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন অন্যদিকে আট জন মহিলা তাদের দোষ স্বীকার করায় ২৫০ টাকা জরিমানা করে তাদের জামিন মঞ্জুর করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ