২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ছুটি শেষে প্রাণ ফিরে পেতে শুরু করেছে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস

spot_img

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতর এবং নববর্ষের দীর্ঘ ২২ দিন ছুটির পর দক্ষিণের অন্যতম রত্ন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। গেলো ২৮ মার্চ এই ছুটি শুরু হয়েছে যা ২০ এপ্রিল পর্যন্ত থাকবে এবং আগামী রবিবার ২১ এপ্রিল যথারীতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে। লম্বা বন্ধ থাকায় শিক্ষার্থীদের অনুপস্থিতিতে কার্যক্রমহীন বশেমুরবিপ্রবি একটা নিস্তব্ধ পরিবেশের মধ্য দিয়ে অতিক্রম করছিল। দীর্ঘদিন শিকড়ে ছুটি কাটিয়ে শিক্ষার্থীদের এই ফেরার মধ্য দিয়ে প্রায় জনমানবহীন হয়ে যাওয়া এই বিশ্ববিদ্যালয় ফিরে পেতে শুরু করেছে তার চিরচেনা চঞ্চল রূপে। ছুটির পর অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে বৈশাখী সুর, আনন্দ,রঙ-ঢঙ এবং চৈতালি পরিবেশ। শিক্ষার্থীরা আবার সেই ক্লাস, এসাইনমেন্ট আর পরীক্ষার ব্যাস্ততায় দিনাতিপাত শুরু করতে যাচ্ছে। গোপালগঞ্জ জুড়ে ধাপিয়ে বেড়াতে শুরু করবে বিশ্ববিদ্যালয়ের রূপালি বাস। বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয় ফেরা সহজ করতে বিশ্ববিদ্যালয়ের কিছু বাস ইতোমধ্যে ঢাকার গুলিস্তান থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দিচ্ছে। মায়ের হাতের রান্না আর পরিবার পরিজন ছেড়ে অনেক শিক্ষার্থীদের কাছে এই ফেরা মোটেও সহজ বিষয় নয়। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে। বিশ্ববিদ্যালয় ফেরার অনুভূতি ব্যক্ত করতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিজের মিশ্র মতামত পেশ করেছেন।

বশেমুরবিপ্রবি গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রমজান মিয়া বলেন,”দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবো ভেবে অনেক ভালো লাগছে কিন্তু পরিবার ছেড়ে আবারও দূরে চলে যেতে হচ্ছে বলে খারাপও লাগছে। তবে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশ্যে যাচ্ছি বলে ভালা লাগাটাই বেশি কাজ করে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হুসাইন বলেন, “এবার বেশ ভালো ঈদ উদযাপন করতে পেরেছি।লম্বা ছুটি কাটিয়ে পরিবার পরিজন ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরতে মোটেও ভালো লাগছে না। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ করে স্বপ্ন পূরণের তাগিদে ফিরতে হচ্ছে। তবে মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয়টাকেও মিস করছি।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ