৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সালথায় বৃষ্টি কামনায় মাঠের মধ্যে নামাজ আদায়

spot_img
  • মো: আবুল বাসার, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন,তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ, এ অবস্থায় ফরিদপুরের সালথা উপজেলায় সালাতুল ইসতিসকার বিশেষ নামাজ আদায় করেছেন স্থনীয় মুসল্লিরা।

তাপদাহ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহ পাকের রহমতের বৃষ্টির জন্য আজ (২৪ এপ্রিল) বুধবার বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠের মধ্যে এ নামাজ আদায় করা করেন,নামাজে উপজেলার শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম।

বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মুফতি রবিউল ইসলাম বলেন, তাপদাহের অবস্থা থেকে মুক্তি পেতে আল্লাহ তা’আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি মিনতি করে বৃষ্টির জন্য দোয়া করতে হয়,এই নামাজকে ইসতিসকার নামাজ বলে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ