১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এবার সাকিবের কণ্ঠে সিনেমায় অভিনয় করার সুর!

spot_img

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মুখ সাকিব আল হাসান। ক্রিকেট দিয়েই যার বিশ্বজোড়া খ্যাতি, সেই সাকিব এখন উদ্যোক্তা হয়েছেন। দেখা গেছে বিভিন্ন পণ্যের বাণিজ্যিক বিজ্ঞাপনের মডেলেও। ছোটখাটো অভিনয়ের পর বড় পর্দাতেও অভিনয়ের ইচ্ছে আছে সাকিবের। সুযোগ পেলে অভিনয় করবেন সিনেমা
জাতীয় দলের কোনো খেলা নেই। চলছে ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএল। কয়েকটি ম্যাচ খেলে ছুটি নিয়ে সাকিব গেছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই সম্প্রতি এক নৈশভোজের আমন্ত্রণে গিয়েছিলেন সাকিব। ওই সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমা করার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্ন করা হয় সাকিবকে। জবাবে সাকিব বলেন, এই ধরনের আলোচনাগুলো খুবই অবান্তর। সত্য কথা বলতে আমার কাছে মাঝেমধ্যে হাসি পায় যে মানুষ কতরকম চিন্তা করতে পারে। আসলে সিনেমা করতে তো সমস্যা নেই, আমি সবকিছুর অভিজ্ঞতা নিতে পছন্দ করি। নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া খারাপ কিছু না। যদি মানুষ ভালোভাবে নেয় তাহলে তো ভালো, আর না নিলে আমি আমার পেশাতেই থাকব।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে সাকিব বলেন, যারা দলে নতুন আসছে তারা অনেক ভালো করছে, তাদের পাওয়ার হিটিংয়ে অনেক সামর্থ্য রয়েছে। গত ৭-৮ বছরে যারা আসছে তারা পাওয়ার হিটিংয়ে আমাদের চেয়ে অনেক ভালো। তাই বিশ্বকাপে ভালো কিছুরই প্রত্যাশা করছি।

ছুটিতে থাকা সাকিব আগামীকাল দেশে ফিরবেন। এরপর শেখ জামালের জার্সিতে সুপার লিগে দুটো ম্যাচে খেলে যোগ দেবেন জাতীয় দলে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের শেষ তিন ম্যাচ খেলবেন সাকিব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ