২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ – ভারত মুখোমুখি আজ

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত নারী ক্রিকেট দল।

আজ (২৮ এপ্রিল) বিকেল ৪ টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সিরিজের সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে। বাংলাদেশ নারী দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি এবং ভারতীয় নারী দলের নেতৃত্ব দেবেন টপ অর্ডার ব্যাটার হরমানপ্রিত কৌর।

এর আগে ভারতের বিপক্ষে গত বছর জুলাইয়ে ৩ ম্যাচের টি-২০ সিরিজটি ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের ১৭ বার মুখোমুখিতে ভারত জয়লাভ করেছে ১৪ বার আর বাংলাদেশ জয়লাভ করেছে ৩ বার।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ