২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

spot_img

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

এসবি ক্রীড়া ডেস্ক : আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অজি-দের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বিশ্বকাপ দলে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথের।

টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মিডল অর্ডারের দায়িত্ব পালন করবেন গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, মার্কাস স্টায়নিস ও টিম ডেভিডরা। অ্যাডাম জাম্পার সাথে দলে আরেক স্পিনার হিসেবে রয়েছেন অ্যাস্টন অ্যাগার। মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সদের সাথে দলে চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড – মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, জশ ইংলিস, মার্কাস স্টায়নিস, ক্যামেরুন গ্রিন, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স, নাথান এলিস।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ