১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকা পর্বের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল

spot_img

ঢাকা পর্বের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল

এসবি ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার চলমান ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রাম পর্ব শেষে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা পর্ব।

ঢাকা পর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ ১০ মাস পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও দলে ফিরেছেন ব্যাটসম্যান সৌম্য সরকার ও পেসার মোস্তাফিজুর রহমান। দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও অলরাউন্ডার আফিফ হোসেন। আর পেসার শরিফুল ইসলামকে রাখা হয়েছে বিশ্রামে।

উল্লেখ্য চট্টগ্রামে সিরিজের প্রথম ৩ ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। আর সিরিজের বাকি ২ ম্যাচ অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকাতে।

১৫ সদস্যের বাংলাদেশ দল– নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাশ, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মাহাদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, সাইফউদ্দিন।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ