৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন ৩ লাখ টাকারও বেশি

spot_img

দেশের ইতিহাসে প্রথমবার মাথাপিছু আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির মধ্যেও দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। প্রতি ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা হিসাবে মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।

সোমবার রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশ করা পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়—এসবের সাময়িক হিসাব দেওয়া হয়েছে।

বিবিএসের হিসাবে, গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়।

এদিকে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বিবিএস। গত অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিবিএস। সূত্র : বাংলাভিশন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ