২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় জুতার শো-রুমে কর্মচারীদের সঙ্গে হিজড়াদের মারপিট!

spot_img

বগুড়ায় জুতার শো-রুমে কর্মচারীদের সঙ্গে হিজড়াদের মারপিট!

চাঁদা দাবি করাকে কেন্দ্র করে বগুড়ায় হিজড়াদের সাথে জুতার শো রুমের কর্মচারীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের পায়ে পায়ে নামের শো রুমে ওই ঘটনা ঘটে। মারপিটের খবর পেয়ে জেলার হিজড়ারা ওই শো রুম ঘেরাও করেন এবং বিচারের দাবিতে হট্টগোল করেন।

তখন খবর পেয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। পরে শো রুমের মালিক পক্ষ এবং হিজড়াদের জেলা সর্দারনীর দুই ঘন্টার বৈঠক শেষে ৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করেন।

শহরের বাদুরতলা এলাকার উম্মে পরী নামে এক হিজড়া বলেন, ঈদ উপলক্ষে রাত ৯ টার দিকে আমিসহ চারজন পায়ে পায়ে জুতার শো রুমে যাই। তারা প্রতি বছর আমাদের ঈদের জন্য ৫ হাজার টাকা দেয়। এবারও আমরা দাবি করলে তারা ৫০০ টাকা ধরিয়ে দিয়ে চলে যেতে বলেন। পরে আমরা বাকি টাকা দাবি করলে দোকানের কোষাধ্যক্ষের নির্দেশে কর্মচারীরা আমাদের মারপিট করে৷ এতে সুরভী নামে এক হিজড়ার কপাল ফেটে রক্ত বের হয়েছে

দোকানের মালিক পক্ষের সদস্য সিরাত ইসলাম জানান, চাঁদা দাবি করাকে কেন্দ্র করে হিজড়াদের সাথে আমাদের দোকানের কর্মচারীদের কথা কাটাকাটি হয়েছে। হাতাহাতি হয়েছে তবে কোন মারপিটের ঘটনা ঘটেনি। পরে তাদের সাথে বসে বিষয়টি মীমাংসা করা হয়েছে।

জেলা হিজড়া সর্দারনী নূপুর আকতার কনা বলেন, পায়ে পায়ে শো রুমের কর্মচারীদের সাথে আমাদের কয়েকজন হিজড়ার সাথে ঝামেলা হয়েছিল। পরে ৫ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। কারণ এদের মত বিভিন্ন শো রুম থেকে টাকা নিয়েই আমাদের সারা বছর চলতে হয়।

এদিকে বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক( এসআই) শহিদুল ইসলাম বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থলে আসি। আসার পর দুই পক্ষ বসে মীমাংসা করেছে। আমাদের কাছে কোন পক্ষই কোন অভিযোগ করেনি।।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ