২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এজবাস্টনে পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডে চলমান ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

শনিবার (২৫ মে) এজবাস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক জস বাটলার। অন্যদিকে পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি তুলে নেন ৩ টি উইকেট।

১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই (১৯.২ ওভারে) সবকয়টি উইকেট হারিয়ে ১৬০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ফখর জামান। অপরদিকে ইংলিশ পেসার টপলি তুলে নেন ৩ টি উইকেট।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো ইংল্যান্ড।

অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জস বাটলার।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ