১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জানাবো তোমায় সাদর সম্ভাষণ!

spot_img

আরিফ আল ইমরান

সেদিন তোমাকে অনেক দিন পর দেখলাম!
দেখার আগ থেকেই না কিছু বলার জন্য ভেতরে উঁকিঝুঁকি দিয়েছিলো!
কতো যে কথা প্রতিদিন জমা হয়
মনে মনে ভাবি লিখে রাখি
লেখবো করে করে লেখা হয় না
এরি মাঝে হঠাৎ দেখা!
তাও দূর থেকে
আমি দূরের ধ্রুবতারা
দূরে থাকাই শ্রেয়!
কেনো যেনো কাছে যেতে ইচ্ছে হয়
পরক্ষণেই ভাবি
দেখে ই বা কী লাভ!
ক্ষনিকের দেখা না পাওয়ার বেদনা কে গভীর খাত তৈরি করে!
তাই যাবো যাবো বলে কাছে যাই না!

অশ্রু সেতো আপনের চাইতে আপন
পরক্ষনেই পর হয়ে হাওয়ায় মিশে যায়!.
যা আমার আবেগের ফল
হৃদয় নিংড়ানো তোমার বিরহ
সেও চলে যায় সময়ের ব্যবধানে!

হুম্ম!
একদিন যাবো
তোমার কাছে
ঠিক মুখোমুখি
শুধু এক কাপ ধোঁয়া ওড়ানো কফির স্বাদ নেবো
না তা কি করে হয়!
কফির স্বাদ তো একা নিতেই অনেক আনন্দ!

নিমিষেই মিলিয়ে যায় এমন আনন্দ পাওয়াতে সম্ভবত কিছুটা স্থায়ী আনন্দ আছে
যা স্মৃতি হয় ছাই চাপা আগুন হয়ে!

তুমি অনেক দূরে
অনেক টা দূরে!
দেখা হবে কি না জানি না
কাছে আসবে কি না জানি না
তবুও লিখি তোমায় নিয়ে!
স্বপ্ন দেখি ছবি আঁকি
গান শুনি
ভেসে বেড়াই স্মৃতির পাথারে!
।আমি অবুঝের মতো এক বিরহী!
চাতকের মতো অপেক্ষমান!

একদিন সত্যি হবে
বাস্তবায়ন হবে
হবে আমাদের সাক্ষাৎ
হবে মহা মিলন!
সে দিন হয়তো সানাই বাজবে
গান গাইবে রাতের আধারে ছাতিম ফুল
ভুলে যাবে তার সব দু:খ!

আকুল হৃদয়ে ব্যকুলতা ছড়ানো আমার মন
তুমি বুঝলে না
তুমি বুঝবে না
তবু বলে যাই
লিখে যাই
শত সহস্র বেদনার অব্যক্ত কথাগুলা!

এসো না হয় এক দিন
একটি বার
কোন এক বৃষ্টি ভেজা গোধুলিতে
অথবা তোমার প্রিয় দিনে
গান গাইতে গাইতে
আমি দূর হতে সুরের মূর্চ্ছনায় হারিয়ে যাবো
জানাবো তোমায় সাদর সম্ভাষণ!

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ