২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হজের সময় রওজা মুবারক জিয়ারত করেছেন ১৪ লাখের বেশি মুসলিম

spot_img

সৌদি আরবের মদিনা নগরীতে অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে অবস্থিত আল রওজা আল শরিফা জিয়ারতের রেকর্ড হয়েছে। সাম্প্রতিক হজ মৌসুমে পবিত্র রওজা মুবারক জিয়ারত করেছেন বিশ্বের ১৪ লাখেরও বেশি মুসলিম। রোববার সরকারি এক পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মসজিদে নববীর জেনারেল অথরিটি বলেছে, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ে সহায়তা করার জন্য তারা সর্বোচ্চ মানের পরিষেবা সরবরাহ করার চেষ্টা করেছে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার মসজিতে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা অবস্থিত। রওজা শরিফ পরিদর্শন এবং সেখানে নামাজ আদায়ে ইচ্ছুক মুসলিমদের দেশটিতে পৌঁছানোর আগে সৌদি আরবের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়।

আল রওজা আল শরিফার ছোট জায়গাটিতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় তৈরি হয়। যে কারণে সেখানকার ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন মসজিদে নববীর সহকারী সুপারভাইজার আবদুল আজিজ আল আইয়ুবী।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে তিনি বলেছেন, দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা ও রওজা জিয়ারত কার্যক্রম স্বেচ্ছাসেবী এবং অন্যান্য সহায়ক সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। ফলে এ বছর হজ মৌসুমে ১৪ লাখের বেশি দর্শনার্থীকে স্বাগত জানানোর কাজ সহজ হয়েছে।

   

গত বছরের ডিসেম্বরে মসজিদে নববীতে অবস্থিত মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা পরিদর্শনে নতুন নিয়ম জারি করে সৌদি আরব কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিশ্বের মুসলিমরা ব্ছরে কেবল একবারের জন্য পবিত্র রওজা মুবারক পরিদর্শন করতে পারব্নে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থানটি ৩৬৫ দিনই পরিবদর্শন করতে পারবেন মুসলিমরা। এক্ষেত্রে একজন মুসলিম বছরে একবার পবিত্র রওজা পরিদর্শনের অনুমতি পাবেন।

মন্ত্রণালয় বলেছে, একজন মুসলিম তার সর্বশেষ পরিদর্শনের অনুমতির ৩৬৫ দিন পর আল রওজা আল শরিফা পরিদর্শনের জন্য নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে পবিত্র রওজা পরির্দশনের অনুমতির জন্য আবেদনের সাথে করোনায় আক্রান্ত না হওয়ার এবং করোনা রোগীদের সংস্পর্শে না আসার সনদ সরবরাহ করতে হবে।

চলতি বছর বিশ্বের প্রায় ১৮ লাখ মুসলিম হজ পালন করেছেন; যা গত সপ্তাহে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও এর কাছাকাছি এলাকায় শেষ হয়েছে। প্রায় সারা বছরজুড়েই বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ওমরা ও হজযাত্রীদের প্রধান গন্তব্য হয়ে ওঠে মসজিদে নববী। সৌদির সরকারি এক পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে পবিত্র রওজা মুবারক জিয়ারত করেছেন ৭ কোটি ৪৫ লাখের বেশি মুসলিম। গত বছর ২৮ কোটিরও বেশি মুসলিম রওজা মুবারক জিয়ারত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ