২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত অধ্যাপক নিহত

spot_img

বগুড়ায় ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত অধ্যাপক নিহত

বগুড়ায় জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে অবসরপ্রাপ্ত সরকারী কলেজের এক অধ্যাপককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌণে ১২ টায় বগুড়া সদর থানার সামনে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
নিহত অধ্যাপকের নাম রেজাউল করিম পান্না (৬৭)। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা।
এদিকে, এ ঘটনায় মূল অভিযুক্ত মেন্দি খায়রুলকে আটক করেছে পুলিশ। আটক খায়রুল শহরের ফুলবাড়ি এলাকার সম্রাট পিত্তিরাজের ছেলে। বগুড়া জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, থানার মোড়ে মেন্দি নামে ওই যুবক নিহত শিক্ষক পান্নাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এই সময় তাকে উদ্ধার করতে গেলে দুই পুলিশ সদস্য ও একপথচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে ঘাতক যুবক মেন্দিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক মেন্দি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি ওই শিক্ষকে হত্যা করেছেন। বাকিরা তাকে বাঁধা দিতে গেলে তাদেরও ছুরিকাঘাত করেন মেন্দি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ