৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাঈদ ভাই কবরে,খুনি কেন বাহিরে স্লোগানে : বেরোবি শিক্ষার্থীরা

spot_img

বেরোবি প্রতিনিধি:সাজ্জাদুর রহমান
আবু সাঈদ সহ অন্যন্যা শহিদদের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ও শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আশে পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ সকাল ১১ টায় শুরু হয় সমাবেশে প্রথমে বক্তব্য ও পরে পদযাত্রা।পদযাত্রা টি আবু সাঈদ চত্বর থেকে শুরু হয়ে মডার্ণ মোড়ে যায় এবং আবু সাঈদ চত্বরে এসে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবকরা।তুমি কে আমি কে সমন্বয়ক সমন্বয়ক,আমার ভাই মরলো কেন জবাব চাই জবাব চাই, সাঈদ ভাই কবরে, খুনিরা কেন বাহিরে স্লোগানে মুখরিত হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জান্নাত সৃষ্টি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথম এমন হয়েছে যে সাধারণ শিক্ষাথীদের কে পুলিশ হত্যা করেছে। আমরা এর ন্যায্য বিচার চাই।তাছাড়া ক্যাম্পাসে সুষ্ঠুভাবে চলার জন্য এ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই।

এছাড়াও অন্যন্য শিক্ষার্থীরা বলেন,

তাছাড়াও,আমাদের বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ ভাই কে পুলিশ মেরেছে।কিন্তু এফহারে তারা তা লেখিনি।বরং এর কারণে বিভিন্ন শিক্ষার্থীকে মামলায় আসামি করেছে। এমনকি তারা ১৭ বছরের ছেলেটি মাহিম কেও বাদ দেয় নি।আমরা সুষ্ঠু বিচার চাই।

একাউন্টটিং এন্ড ইনফরমেশন বিভাগের প্রধান উমর ফারুক বলেন,
ছাত্রদেরকে গ্রেফতার করে এ আন্দোলন কে প্রতিহত করা যাবে না।
বাংলা বিভাগের প্রধান তুহিন ওয়াদুদ বলেন,
বর্তমান যে ছাত্রদের আন্দোলন চলছে তা বাংলাদেশকে শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে নতুন করে পথ দেখাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ