৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কবরস্থানে ময়লা ফেলা কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই নিহত

spot_img

কবরস্থানে ময়লা ফেলা কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই নিহত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কবরস্থানে ময়লা ফেলাকে কেন্দ্র করে জ্যাঠাতো ভাইদের মারধরে রবিউল ইসলাম (২১) নামে কলেজছাত্র নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যার দিকে রবিউল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত রবিউল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মনিনাগ গ্রামের আকবর হোসেনের ছেলে। তিনি নাটোরের সিংড়া উপজেলার কালীগঞ্জ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্বজনরা জানান, রবিউল ঈদের নামাজ আদায় করে ১০টার দিকে তিনি বাবার সঙ্গে পারিবারিক গোরস্থানে দাদা-দাদির কবর জিয়ারত করতে যান। এ সময় তার (রবিউল) জ্যাঠাতো ভাই শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম তাদের বাবা কেতু সরদারের কবর জিয়ারত করতে আসেন। বাড়ি-সংলগ্ন ওই কবরস্থানে কে বা কারা ছাই ও ময়লা ফেলে। এ ঘটনায় রবিউলের মা সাবিনা খাতুন হাসিকে দায়ী করে গালিগালাজ ও মারপিটের চেষ্টা করা হয়।

এ সময় রবিউল তার মাকে বাঁচাতে এগিয়ে এলে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মন্টু ও মোশাররফ লাঠিসোঁটা দিয়ে রবিউলকে মারধর করেন। রবিউলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার দিকে রবিউল মারা যান।

নন্দীগ্রামের কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোস্তাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, কবরস্থানে ময়লা ফেলানোর মতো তুচ্ছ ঘটনায় জ্যাঠাতো ভাইদের মারপিটে রবিউল মারা গেছেন। ঘটনার পর হামলাকারী দুই ভাই পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় হত্যা মামলা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ