৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চতুর্থ দিন : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৫৭ রান। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে যায়।

শনিবার (১০ আগস্ট) কুইন্স পার্ক অফ ওভালে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ১৪৫ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে। বৃষ্টিবৃঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা এদিন সুবিধা করতে পারে নি। স্কোরবোর্ডে ৮৮ রান তুলতেই সাজঘরে ফিরে যায় বাকি ৬ ব্যাটার। ফলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস শেষ ২৩৩ রানে। এদিন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা শিকার করেন ৩ উইকেট। আর তৃতীয় দিন ৩ উইকেট নেওয়া কেশব মহারাজ এদিন শিকার করেন ১ টি উইকেট। এছাড়াও লুঙ্গি এনগিডি ও এইডেন মার্করাম শিকার করেন ১ টি করে উইকেট।

১২৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। দিন শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৩০ রান। ক্রিজে অপরাজিত আছেন দুই ওপেনার জোরজি (১৬ বলে ১৪ রান) ও এইডেন মার্করাম (১৫ বলে ৯ রান)

রোরবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে শেষ দিনের খেলা।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ