২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক বিচারপতি মানিকে লিগ্যাল নোটিশ

spot_img

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থাপিকাকে ‌‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দিয়ে অশালীন আচরণের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১১ জুলাই) ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ এ নোটিশ পাঠান। নোটিশে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকার কাছেও আলাদাভাবে লিখিত ক্ষমা চাইতে বলা হয়েছে। প্রকাশ্যে ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে আলোচক হিসেবে হিসেবে অংশ নেন সাবেক এই বিচারপতি। আলোচনার মাঝে মেজাজ হারিয়ে টকশোর সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন তিনি এবং অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দেন। পরে এ ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়ে।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ